কলারোয়া সীমান্তে ২৫টি স্বর্ণের চেইনসহ একজন আটক

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় পঁচিশ পিস স্বর্ণের চেইন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলসহ স্বর্ণ চোরাকারবারিকেও আটক করা হয়।

৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপির সামনে বটতলা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

টহলদল যানবাহন তল্লাশি করে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা মূল্যের ৩.৬৫ গ্রাম (২৫ পিস) স্বর্ণের গয়না (নেকলেস) এবং ২ লাখ টাকা মূল্যের ১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করে।

আটক যুবক সাতক্ষীরা কলারোয়া উপজেলার গাড়াখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে  মো. হুমায়ূন কবীর (৪০)।

আল মাহমুদ জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং গয়নাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত