সৃজিত করোনা আক্রান্ত, মিথিলা ও আয়রা আলাদা ঘরে

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১০:১৩ পিএম

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এক টুইট বার্তায় সৃজিত নিয়েই তার করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন।

টুইট বার্তায় সৃজিত লিখেছেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত ছয় দিনে ১০ গুন বৃদ্ধি পেয়েছে বলে দেশটির গণমাধ্যম জানায়। রাজ্যের বিনোদন পাড়ায়ও তার প্রভাব দেখা দিয়েছে। একের পর এক তারকার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করার পর আনন্দবাজার অনলাইনকে সৃজিত জানান, ‘তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত ওই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

শনিবার একই দিনে অভিনেত্রী মৃণাল ঠাকুর, সুরকার জিৎ ও চলচ্চিত্র নির্মাতা সৃজিতের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত