শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে হারাল সিটি

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১০:৪৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ঘটনাবহুল’ এক ম্যাচে শেষ মুহূর্তে আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। তুলে নিল আসরে টানা ১১ জয়।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার নতুন বছরের প্রথম দিনে ২-১ গোল জয় তুলে নেয় সিটি।

ঘরের মাঠে শুরুতে এগিয়ে গেলেও আর্সেনাল পারেনি লিড ধরে রাখতে। একপর্যায়ে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা। একেবারে যোগ করা সময়ে সিটি আদায় করে জয়সূচক গোল।

৩১ মিনিটে বুকায়ো সাকা এগিয়ে দেন আর্সেনালকে। বিরতির পর ৫৭ মিনিটে রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান সিটিকে।

এর দুই মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্যাব্রিয়েল। যোগ করা সময়ে রদ্রি গোল করলে জয় নিশ্চিত সিটির।

এই জয়ের সুবাদে টেবিল টপার সিটি দ্বিতীয় স্থানে থাকা চেলসির সঙ্গে পয়েন্টের ব্যবধান নিয়ে গেল ১১-তে।

২১ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট ৪২। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিভারপুল। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত