চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় মো. রফিকুল ইসলাম ওরফে সিএনজি রফিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রফিকের বাড়ির রান্নাঘর থেকে একটি দেশি এলজি, চার রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার জব্দ করা হয়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, রফিকের বিরুদ্ধে ২০০৮ সালে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা হয়। এরপর ২০১৮ সালে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে রফিকের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। কিন্তু আত্মগোপনে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সম্প্রতি এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
