ঢাকায় গায়েহলুদের অনুষ্ঠানে বলিউডের র‌্যাপার বাদশাহ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

ঢাকায় এক গায়েহলুদের অনুষ্ঠানে বলিউড থেকে উড়িয়ে আনা হলো বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক বাদশাহকে। 'লাল গেন্দা ফুল' খ্যাত বাদশাহ রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের গায়েহলুদ ও মেহেদি রাত্রি অংশে নেচে-গেয়ে মাত করেন তিনি। জানা গেছে, পাত্র মাহিন ও পাত্রী লুবানা পরিণয়ে আবদ্ধ হতে যাচ্ছেন। আর তাদেরই বিয়ের জন্য বর্ণাঢ্য আয়োজন করা হয়। যেখানে বলিউডের র‌্যাপার বাদশাহকে ছাড়াও আনা হয় প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলকে। পুরো আয়োজনটি করা হয়েছিল রাজধানীর নতুন বাজার এলাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে।

আদিত্য প্রতীক সিং সিসোডিয়ার মঞ্চ নাম বাদশাহ, এই নামেই সবচেয়ে বেশি পরিচিত।  ভারতীয় র‌্যাপ-সংগীত সুরকার র‌্যাপার ও গায়ক, তার হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য পরিচিত। তিনি ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ সংগীত কর্মজীবন শুরু করেন। তিনি ২০১২ সালে হানি থেকে আলাদা হন এবং তার স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন, যা পরে ২০১৬ সালে বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গৃহীত হয়।  ২০১৮ সালে  বাদশাহ ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত