প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে : সেনাপ্রধান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০১:০৭ এএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকা রাখছে।’ গতকাল মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পৈতৃক ভিটায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পর তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘করফা গ্রাম আমার পৈতৃক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময়ে এখানে আমি ছিলাম।’ তিনি বলেন, ‘সারা দেশে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলছে। এ সময়ে আমরা জনগণের কাছাকাছি আসি। শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। তার অংশ হিসেবে এ কার্যক্রম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত