'খোদার বাগিচা' থেকে তিশা-ফারুকীর ঘরে কন্যা সন্তান, নাম রাখা হলো যা...

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:২২ পিএম

কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার রাত ৯টার পর নিজের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানান তিশা।

তিনি ফেসবুকে লেখেন, খোদার বাগিচা থেকে সে তার যাত্রা শুরু করে মা-বাবার বাসায় নিরাপদে পৌঁছেছে আজ রাত ৮টা ২৭ মিনিটে। আলহামদুলিল্লাজ! মা আর মেয়ে ভালোই আছে।  

এরপরই জানানো হয় শিশু কন্যার নাম। 

তিশার ফেসবুক থেকে বলা হয়, লেডিস অ্যান্ট জেন্টলম্যান, আসুন এই পরীকে আমরা ডাকি ইলহাম নুসরাত ফারুকী।
এরপর একই স্ট্যাটাসে চিকিৎসক ডা. সংযুক্তা সাহাকে তার অসাধারণ সেবার জন্য ধন্যবাদ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত