কোস্টগার্ডের টহল বোটে ধাক্কা

মাঝ নদীতে দুই ঘণ্টা আটকা লঞ্চ সুকানি হাসপাতালে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২:২৫ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় নোঙর করা টহল বোটে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৬-এর সুকানিকে পিটিয়ে জখম করেছে পায়রা বন্দর কোস্টগার্ডের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালের এ ঘটনায় যাত্রীসহ লঞ্চটিকে প্রায় দুই ঘণ্টা মাঝনদীতে আটকে রাখে কোস্টগার্ড। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় ঘাট ইজারাদারের অনুরোধে লঞ্চটি ঘাটে এসে পৌঁছায়। আহত সুকানি জাফর উদ্দিনকে (৪৭) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কোস্টগার্ড লঞ্চটি আটকে রাখে। লঞ্চে উঠে সুকানি জাফরকে মারধর করে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পায়রা বন্দর কোস্টগার্ড কর্তৃপক্ষ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত