দুর্গাপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, নির্মাণাধীন ভবনের পাহারাদার আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০২:৩৪ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক পাহারাদারকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। শনিবার দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে জানায় পুলিশ।

অভিযুক্ত রাজ্জাক জেলার বারাহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মৃত হাসু শেখের ছেলে। তিনি দুর্গাপুরের গণি মাহমুদ সরকার স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের পাহারাদার হিসেবে ৬-৭ মাস ধরে কর্মরত এবং ওই বিদ্যালয়ের পুরাতন ভবনের দক্ষিণ পাশে একটি কক্ষে থাকতেন তিনি।

জানা যায়, আব্দুর রাজ্জাক শাবল বানানোর জন্য ভিকটিমের দাদিকে লোহার রড দেওয়ার কথা বলে ভিকটিমকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্তকে উত্তমমধ্যম দেয়া শুরু করে। পরে স্থানীয় ইউপি সদস্য জনতার কাছ থেকে আ. রাজ্জাককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ভূক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ (শনিবার) দুপুরের দিকে অভিযুক্ত আ. রাজ্জাককে আদালতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত