লটারি জিতে অর্ধেক টাকা দিলেন টিকিট বিক্রেতাকে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

এক ব্যক্তি লটারিতে টাকা জিতে অর্ধেক টাকা দিয়েছেন লটারি বিক্রেতাকে। এর আগে লটারি কেনার সময়ই ওই ব্যক্তি বিক্রেতাকে কথা দিয়েছিলেন যে, তিনি যদি লটারি জেতেন তবে অর্ধেক টাকা তাকে দেবেন। অবশেষে সেই কথাই রাখলেন তিনি।

মারিয়ন ফরেস্ট নামের ওই ব্যক্তি এই সপ্তাহের শুরুতে স্থানীয় এক লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন। প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি ৩০ লাখ)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, ‘যদি আমি এই টাকা জিতি, তা হলে তোমাকে সেই অর্ধেক দেব।’

দোকানে হাজারো গ্রাহক আসছেন-যাচ্ছেন। ফলে ওই বৃদ্ধার কথা ভুলেও গিয়েছিলেন বিক্রেতা। কিন্তু হঠাৎই একদিন ওই দোকানে গিয়ে একটা খাম এবং দুটি বেলুন দিয়ে নিজের পরিচয় দেন মারিয়ান।

সাদা খামটি বিক্রেতার দিকে দিয়ে মারিয়ান বলেন, ‘এটা তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটাই তোমার পুরস্কার।’

টাকার খাম ও বেলুন দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এই উদারতা এবং প্রতিশ্রুতিকে সম্মান জানাচ্ছেন নেটিজেনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত