প্রথমবার ওয়েব ফিল্মে মেহজাবীন চৌধুরী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০২:৩২ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার ওয়েব ফিল্মে অভিনয় করছেন। নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। এর আগে মেহজাবীনের একটি লুক প্রকাশ করা হলেও তখন বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি ওয়েব ফিল্মের স্থিরচিত্র। যাতে মেহজাবিনের বিপরীতে থাকছেন আফরান নিশো। আরও থাকবেন মনোজ প্রামাণিক।

ইতিমধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ওয়েব ফিল্মে গল্প কী নিয়ে তা জানা না গেলেও, নিশো নাকি মনোজ কার কারণে জেলে মেহজাবীন? তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে থ্রিলার নির্মাণে খ্যাতি পাওয়া ভিকি জাহেদের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত