মেয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার পর একই পরিবারের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনজন। ফেসবুক লাইভে এসে ওই মেয়ের বাবা-মা ও ভাই আত্মহত্যা করেন। এর আগে অভিযোগকারীরা তাদের বাড়িতে এসে বিক্ষোভ করেন।
ভারতের দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানারহাট সুলতানপুর নস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর: জি২৪ঘণ্টা
নিহতেরা হলেন- মা রিতা নস্কর (৫০), বাবা শ্যামল নস্কর (৫৮) ও ওই মেয়ের ভাই ভাই অভিষেক নস্কর (২৫)।
আত্মহত্যার আগে তারা ‘অভিযুক্ত মেয়েকে’ মুক্তি দিলেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্ত পুনম দাস একই এলাকার বাসিন্দা। ওই এলাকারই স্বনির্ভর গোষ্ঠীর প্রধান ছিলেন পুনম। তিনি এলাকার প্রত্যেক নারীর কাছ থেকে টাকা তুলতেন। পুনম লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন এমন অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে কয়েকবার ঝামেলা-ঝঞ্ঝাটও বাধে। শনিবার রাতে এ ঘটনায় স্থানীয়রা বাড়িতে এসে পুনমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এই অপমান সহ্য করতে না পেরেই ছেলেকে নিয়ে আত্মহত্যা করেন পুনমের বাবা-মা।
স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
