ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১২ শিক্ষার্থী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল করায় ১২ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মিলি আক্তার, রিতু কর্মকার, জান্নাতুল ইসলাম রিয়া, তহুরা তাবাসসুম তরী, সুমাইয়া জাহিদ, মো. তারিকুল ইসলাম, টিপু সুলতান, সাইদুল ইসলাম শুভ, তানহা তাসনিম ইতি, ফারহানা আক্তার, মোছা. নুসরাত জাবীন বিভা এবং সুমাইয়া আরেফিন অর্ণি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত