শারীরিক প্রতিবন্ধী দুই ব্যক্তি থেকে অতিরিক্ত টাকা নিয়ে পছন্দের আসন বরাদ্দ না দেওয়ায় কাতার এয়ারওয়জকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধদিপ্তর।
আগামী পাঁচ দিনের মধ্যে জরমিানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দীর্ঘ শুনানী শেষে এ রায় ঘোষণা করা হয়।
জানা গেছে, গত বছরের ১৩ জুলাই ডা. মৃনাল কুমার সরকার নামে এক চিকিৎসক তার পরিবারের দুজন বয়স্ক সদস্যরে জন্য কাতার এয়ারওয়েজে কানাডা যাওয়ার টিকিট কেনেনে। ওই দুজনরে শারীরিক অক্ষমতা থাকায় টিকিট কাটার সময় বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি টিকিটের মূল্য ছাড়াও নির্দিষ্ট অতিরিক্ত ফি জমা দিয়ে ‘প্রফিড’ সিট নেন তিনি। ওই দুজনের যাত্রার তারিখ ছিল ১৯ জুলাই। তারা বিমানবন্দরে গেলে কাতার এয়ারওয়েজের কর্মকর্তারা দুটি সিট দিতে অস্বীকৃতি জানান। পরে তারা অন্য সিটে বসে কানাডায় যান। দেশে এসে তারা তারা ভোক্তা অধিকারের কাছে অভিযোগ দেন। দু পক্ষকে ভোক্তা অধিকারের অফিসে ডাকা হয়। দীর্ঘ শুনানী শেষে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ৫ কার্যদিবসে জরিমানা পরিশোধ করতে বলা হয়।
