বিয়ে বিচ্ছেদের গুঞ্জন ও স্বামীর পদবি সরানো নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৭:০৮ পিএম

গত বছরের নভেম্বর মাসে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম এবং টুইটারে তার নামের সঙ্গে থাকা স্বামী নিক জোনাসের পদবি সরিয়ে দিয়েছিলেন। আর তা নিয়ে বলিউড থেকে হলিউডে ঝড় বয়ে গিয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, তবে কি নিক আর প্রিয়াঙ্কা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন? প্রিয়াঙ্কার মা যদিও সেই গুজবে ইতি টানার চেষ্টা করেন। তার পরে প্রিয়াঙ্কা নিজে নিকের একটি ছবির তলায় প্রেমের কথা লিখে সকলের মুখ বন্ধ করেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সেই প্রসঙ্গে মুখ খোলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জানান, তারকা হওয়ার বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাকে সেই সময়ে। সর্বক্ষণ তার দিকে মানুষের চোখ। পদবি সরিয়ে দেওয়ার পরে তাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়, তা আসলে প্রিয়াঙ্কার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই মুহূর্তগুলিকে সামলাতে গিয়ে মাঝে মাঝে তিনি দুর্বল হয়ে পড়েন।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি যদি কোনো ছবি পোস্ট করি, তাতে ছবির নেপথ্যে কী আছে, মানুষের চোখে সে সবই বেশি পড়ে। তারপরে শুরু হয় নানা রকমের জল্পনা। তুচ্ছ বিষয়কেও অনেক বড় করে দেখা হয়।’

২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন নিক এবং প্রিয়াঙ্কা। তারপর থেকে প্রিয়াঙ্কা আমেরিকাতেই নিকের সঙ্গে সংসার পেতেছেন। কেবল হিন্দি ছবির শ্যুটিং থাকলে তিনি ভারতে পা দেন। কয়েক বছরের বিরতির পরে ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে তাকে। সঙ্গ নেবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত