দক্ষিণাঞ্চলকে হারিয়ে ইন্ডিপেনডেন্স কাপের শিরোপা মধ্যাঞ্চলের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম

বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে ইন্ডিপেনডেন্স কাপের শিরোপা জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলের শিরোপা জেতার পর ইনডিপেনডেন্স কাপেও চ্যাম্পিয়ন হলো তারা। বিসিএল ওয়ানডে কাপে ৬ উইকেটে জিতেছে মধ্যাঞ্চল।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান করে দক্ষিণাঞ্চল। দুই ওপেনার পিনাক ঘোষ (৩৫) ও উইকেটরক্ষক এনামুল হক বিজয় (২০) ভালো শুরু এনে দিলেও লড়াকু পুঁজি পায়নি তারা।

মধ্যাঞ্চলের স্পিনারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণাঞ্চল। অমিত হাসান (২৯) ও নাহিদুল ইসলাম (৩১) চেষ্টা করেছিলেন দলের রান বাড়াতে। মধ্যাঞ্চলের হয়ে দুটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, সৌম্য সরকার, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মধ্যাঞ্চল। আল আমিনের ফিফটিতে ৪ উইকেটে ১৬৪ রান করে তারা।

মিজানুর রহমান (৩৯) ও সৌম্যের (২১) ওপেনিং জুটিতে ৬৫ রান পায় মধ্যাঞ্চল। নাসুম আহমেদের আঘাত ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দলকে আর কোনো বিপদে পড়তে দেননি অধিনায়ক মোসাদ্দেক (৩৩) ও আল-আমিন (৫৩)।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত