বনানীতে জি এম কাদের

বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫২ এএম

আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষ যদি সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, জবাবদিহি থাকে না। দেশের মানুষ চায় একদিনের জন্য হলেও ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান করার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন, এখন ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম। মামলা করলে ৫ বছরে মামলার রেজাল্ট আসে না, কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়। রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না, রাজনৈকি দল থাকবে না। এর জন্যই দেশে রাজনীতিও থাকবে না। নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত