ঝিনাইদহ সদর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার বাগছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, বোড়াই গ্রামের জনৈক মিলন হোসেনের পুকুরে নজির মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের পর তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
