মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর শেষে দেশে নৌবাহিনীপ্রধান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:৪৯ এএম

মালদ্বীপের ন্যাশনাল ডিফে›স ফোর্স প্রধান ও শ্রীলঙ্কার নৌবাহিনীপ্রধানের আমন্ত্রণে সরকারি সফর শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। 

মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফে›স ফোর্স এর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন।

মালদ্বীপ সফর শেষে নৌবাহিনীপ্রধান শ্রীলঙ্কা গমন করেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারত্নে, নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করেন। নৌপ্রধান গত ১৪ জানুয়ারি সফরে গিয়েছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত