ইংলিশ প্রিমিয়ার লিগে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে সিটিকে ছুঁয়ে ফেলার পাথে থাকল লিভারপুর। প্রতিপক্ষের মাঠে রবিবার ৩-১ গোলে জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।
প্রথমার্ধেই ভার্জিল ফন ডাইক ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের গোলে ২-০ তে লিড নেয় লিভারপুল। বিরতির পর স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান ওদসোনে এদুয়া। তবে লড়াইয়ে ফিরতে পারেনি দলটি। উল্টো শেষ দিকে ফাবিনিয়ো গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
শনিবার সাউদাম্পটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় সুবিধা হয় লিভারপুলের। এবার নিজেদের কাজ সারল তারা। কমাল পয়েন্টের ব্যবধান।
২২ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা সিটি ৫৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
