দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটি। ২০১৫ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো।
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বনানীতে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে একে একে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার মাহফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর ২৬টি থানায় বিশেষ দোয়া অনুষ্ঠান এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
২০১১ সালের ২৩ জুন ওই মামলার রায়ে কোকোর ছয় বছরের কারাদ- দেয় বিচারিক আদালত। সেই সঙ্গে তাকে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।
