পিএসএল শুরুর আগে করাচি স্টেডিয়ামে আগুন (ভিডিও)

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ‍শুরুর আগে উদ্বোধনী ম্যাচের ভেন্যুতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার করাচি কিংস ও মুলতান সুলতানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসএলের সপ্তম আসর। পাকিস্তানের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার রাতে আগুন লেগে যায় এই স্টেডিয়ামের ভেতর।

হতাহতের ঘটনা না ঘটলেও করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারির চার তলার কমেন্ট্রি বক্স এবার ব্যবহার করা যাবে না জৈব সুরক্ষা বলয় বিধিনিষেধের কারণে। তাই গ্রাউন্ড ফ্লোরেই ধারাভাষ্যকারদের জন্য অস্থায়ী বক্স বানানো হয়েছিল। আগুনে সেটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত