ডিজিটাল আইনে ‘শিশুবক্তা’ মাদানীর বিচার শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:৫২ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

মাদানীকে গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে জব্দ করা চারটি মোবাইল ফোনে বেশ কিছু পর্নো ভিডিও পাওয়া যায়। পরদিন তাকে গাজীপুর মহানগরের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গাজীপুরের বোর্ডবাজারে গত বছর এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিল মাদানী। ওই ঘটনায় র‌্যাব-১-এর উপসহকারী পরিচালক আবদুল খালেক বাদী হয়ে মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত