বিএসএমএমইউতে শিশুদের জন্য পিআইসিইউ স্থাপন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০১:৩৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসন শিশুদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) স্থাপন করেছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জরুরি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কার্ডিয়াক মনিটর, ভেন্টিলেটর, হেমোডায়ালাইসিস মেশিন নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থ কমিটির এক সভায় এসব বিষয় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত