দুই আন্তর্জাতিক ইউনিভার্সিটির সঙ্গে এনএসইউর চুক্তি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০১:৩৫ এএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সঙ্গে দুটি আন্তর্জাতিক ইউনিভার্সিটিফিজির ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিক এবং কানাডার আলগোমা ইউনিভার্সিটির যৌথ গবেষণা, প্রকাশনা, স্টুডেন্ট-ফ্যাকাল্টি বিনিময়সহ একাডেমিক ও শিক্ষার মানোন্নয়নে ভার্চুয়ালি দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এ চুক্তিগুলোর মাধ্যমে শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটি নয়, বরং বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি এবং শিক্ষার মান প্রচারের একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে বিশ্বের নামকরা অনেক বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ১৭৭টি একাডেমিক সহযোগিতা চুক্তি রয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত