ইউটিউবে উষ্ণতা ছড়াচ্ছে রোমান্টিক মিউজিক ভিডিও ’আন্দাজে’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:১৩ পিএম

গান পাগলদের জন্য সুরেলা সুখবর নিয়ে এসেছে ‘কিছুমিছু’। ‘আন্দাজে’ এই প্রোডাকশনের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে কিছুমিছু প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।  

২৭ জানুয়ারি সকাল ১০টায় ‘আন্দাজে’ মিউজিক ভিডিওটি  কিছুমিছুর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা তাদের ভালো লাগার অনুভূতি জানাচ্ছেন সোশাল মিডিয়াতে ।

আন্দাজে গানটির কথা লিখেছেন বাংলাদেশের আনিস মোস্তফা। সুর করেছেন বাংলাদেশের কে জিয়া।

গানটি গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী অর্নব সেন।  মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি।

এ মিউজিক ভিডিওর সাথে সম্পৃক্ত দুই বাংলার সব কলাকুশলীদের নিজের ফেইসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অর্নব সেন।

আন্দাজে গানটির কণ্ঠশিল্পী অর্নব সেন  বলেন,  “দুই বাংলার শুভাকাঙ্ক্ষীদের রোমান্টিক মেলডি আন্দাজে গানটি ভালো লাগবে। মনের বয়স তরুণ এমন সবাইকে শোনার আমন্ত্রণ রইল।”

অর্নব সেন পশ্চিমবঙ্গের প্রান্তর বাংলা ব্যান্ডের লিড ভোকাল। গত ২৫ অক্টোবর ইউটিউবে প্রান্তর বাংলা ব্যান্ড চ্যানেলে তাদের শহর অ্যালবাম মুক্তি পায়।  প্রান্তরের আগের অ্যালবামের ‘যা দেবী সর্বভূতেষু’, ‘আলেয়া’  ‘বসন্ত আজ রঙিন’ তার গাওয়া গান। এ ছাড়া ‘ছুটতে ছুটতে থেমে গেছি’ গানটি গাওয়ার পাশাপাশি নিজে কথা ও সুর করেছেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত