খিলগাঁওয়ে চায়ের দোকানে গুলি দোকানি আহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০২:১৭ এএম

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে শাকিল বেপারি (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তার দুই পায়ে গুলি বিদ্ধ হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ভূঁইয়াপাড়া এলাকায় শাকিলের একটি চায়ের দোকান আছে। দোকানে থাকা অবস্থায় কে বা কারা তাকে গুলি করেছে। আহত ব্যক্তি এ ব্যাপারে আর কিছুই বলতে পারেনি। তার দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, খিলগাঁও ভূঁইয়াপাড়া মিনার মসজিদের সামনে গুলির ঘটনা ঘটেছে। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত