‘এই সুশীল সমাজের লোকরা আমাকে মেনে নেবে না’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৬:০২ পিএম

অপমান জনকভাবে এফডিসি থেকে বের হয়ে যেতে বলায় ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেছেন, ‘আমি আর এফডিসিতে যাব না। আমি আর চলচ্চিত্রও নির্মাণ করব না। আমি পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর কোনো চলচ্চিত্র নির্মাণ করব না। কারণ আমি ভেবে দেখেছি যে, এই সুশীল সমাজের লোকরা আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজনও আমাকে কোনোদিনই মেনে নেবে না। তারা আমাকে সবসময়ই অপমান-অপদস্থ করে’।

সোমবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব একথা বলেন হিরো আলম। তার ওই লাইভের ভিডিও এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল।

এর আগে গতকাল ফেসবুকে এক পোস্টে হিরো আলম বলেন...

আমি একজন চলচ্চিত্রের সম্মানিত প্রযোজক। যেখানে এবারের নির্বাচনে আমরা সংগঠনের কোন লোক ঢুকতে পারিনি। সেটির প্রতিবাদে আজ এফডিসিতে সমাবেশ এ যোগদান করি। সেখানে আজ জনসম্মূখে পরিচালক শাহীন সুমন ভাই আমাকে অপমান জনকভাবে এফডিসি থেকে বের হতে বলেন!’

‘আমি শাহীন সুমন ভাইকে অনেক সম্মান করি বলেই আমি কোন কথা না বলে মাথা নিচু করে বের হয়ে আসছি তার মানে এই না যে এটা আমার  দুর্বলতা এটা আমার মানবতা। আজ উঁচু- নিচু মানুষের ভেদাভেদ করেন বলেই আপনাদের মধ্যে এতো কোন্দল সৃষ্টি হয়েছে। আপনি বর্তমানে পরিচালক সমিতির মহাসচিব। মানুষের সাথে বিনয়ী হয়ে কথা বলা দরকার ছিল ভাই?

এরপর গতকাল শুনেছি দেশের একটি শীর্ষ পত্রিকার বিনোদন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন এবং বিনোদন সাংবাদিক আকাশ নিবিরকে অশ্লীল ছবির পরিচালক বদিউল আলম খোকনও অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। এটি নিয়েও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো! আপনারা তো সম্মানি ব্যাক্তিদেরকেও সম্মান দিচ্ছেন না!

পরিশেষে একটি কথায় বলতে চাই আমরা সবাই মানুষ। মানুষ গরীব আর বড়লোক বলে কোন শব্দ বলে পৃথিবীতে নাই। মহান আল্লাহতায়ালা সবাইকে সমান করে পাঠিয়েছে। আপনাদের যদি আমারে ভাল না লাগে কথা বলবেন না। আমি আজ গরীব, চেহারা কুৎসিত হলে যদি আপনার এতো কষ্ট হয় তাহলে কি আমাকে অপমান করার রাইট কি আপনাদের রয়েছে? আপনার কাছে আমার এই প্রশ্ন?? উত্তর দিবেন???

আমিও বাংলাদেশের নাগরিক। আমার জন্য মাননীয় সরকার আইন সমান করে রেখেছেন। এর একটি সুরহা করবেন। নতুবা আমিও আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ভাই আমিও একজন হিরো আলম, আমিও একজন প্রযোজক/ অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত