চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সকল বিভাগ/ইনস্টিটিউটে ক্লাস শুরুর তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, যাদের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে তাদের নিয়েই ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় মোট চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে জন্য আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঁচটি ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত