জন্মদিনে মালিককে মজার বার্তা স্ত্রী সানিয়ার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ পিএম

ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে মজারসব পোস্ট করেন। যা ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে দেয়।

১ ফেব্রুয়ারি ছিল সানিয়ার স্বামী পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ৪০তম জন্মদিন। এ উপলক্ষে ইনস্টাগ্রামে বেশ জমার এবং মিষ্টি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন সানিয়া।

ছেলে ইজহান ও স্বামী মালিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সানিয়া লিখেন, ‘আমাদের পক্ষ থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। এভাবেই ছোট থেকে ছোট হতে থাকো এবং আমিসহ সবাইকে জটিলতার মধ্যে ফেলে দাও।’

পোস্টটি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। যেখানে সুরেশ রায়না এবং জাহির খানের স্ত্রী সাগরিকা ঘটকেও রিপ্লাই দিতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত