ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) ১১৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনীপ্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
