কখনও মালদ্বীপ তো কখনও দুবাই! ঘরে মন টিকছে না শ্রাবন্তীর। দেশ হোক আর বিদেশ, এ প্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন এই টলি সুন্দরী। তবে আশ্চর্যের বিষয় হল এগুলো কিন্তু শ্যুটিংয়ের কাজে নয়, পুরোটাই ব্যক্তিগত কারণে।
এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন এই টলি সুন্দরী। ইনস্টাগ্রামে নিজের দুবাই ডায়রির একের পর এক ছবি পোস্ট করে চলেছেন তিনি। বুধবার দুবাইয়ের হোয়াইট বিচে সময় কাটালেন শ্রাবন্তী। তার পরনে সাদা রঙের শর্ট ওয়ানপিস ড্রেস।
পোশাকের ফাঁক দিয়ে সুস্পষ্ট নায়িকার চিক্কণ ত্বক, এই গ্ল্যামারাস ছবিতে লাইক-কমেন্টের বন্যা। তিনটি হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও।
এই মুহূর্তে দুবাইয়ের আটলান্টিস দ্য পাম রিসোর্টই ঠিকানা শ্রাবন্তীর। সংযুক্ত আরব আমিরাতের পাম জুমেইরাহের শীর্ষে অবস্থিত একটি বিলাসবহুল থিম হোটেল রিসোর্ট এটি।
তবে শ্রাবন্তীর এই ছবিতে যেমন প্রশংসার বন্যা, তেমনই নিন্দুকরাও পিছু ছাড়েননি। অনেকেই প্রশ্ন করেছেন, কার সঙ্গে দুবাইতে ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী? কেউ কেউ লিখেছেন তবে কি চতুর্থ স্বামীর খোঁজে দুবাই গেছো? যদিও ট্রোলারদের পাত্তা দিতে চান না শ্রাবন্তী।
দুবাই দর্শনের নানান মুহূর্ত উঠে আসছে শ্রাবন্তীর ইনস্টা স্টোরিতে। বুর্জ আল আরবের রয়্যাল স্যুট ঘুরে দেখছেন শ্রাবন্তী।
টলিপাড়ার খবর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন। গত বছরের মাঝামাঝি থেকেই তাঁদের সম্পর্ক।
আগের দিন সোনার হোটেল নামে খ্যাত দুবাইয়ের বুর্জ আল আরব থেকে কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী। দুবাইয়ে পারস্য উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এই হোটেল। দেখতে অনেকটা পালতোলা নৌকার মতো, যা পরিচিত সারা বিশ্বের মানুষের কাছেই।
সোনার ছটা হোটেলের চারিদিকে। অন্দরসজ্জা, ঝাড়বাতি থেকে আসবাবপত্র- সব কিছুতেই খাঁটি সোনা রয়েছে। বিশ্বের উচ্চতম হোটেলগুলির মধ্যে এটি অন্যতম। বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্স কি নেই এর অন্দরে।
এখানে একরাত থাকতে খরচ পড়ে প্রায় দেড় লক্ষ টাকা। ডুপ্লে স্যুইটগুলিতে ১ রাত কাটানোর খরচ ৮ লক্ষ টাকারও বেশি।
শ্রাবন্তীর বিলাসবহুল ছুটি কাটানো দেখে তাই চোখ কপালে উঠেছে নেটপাড়ার।
