রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের মধ্যে গতকাল শনিবার দ্বিপক্ষীয় করপোরেট চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সকল সম্মানিত সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যগণ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি ওই হাসপাতালের অধিকৃত প্রকল্প সিনিয়র সিটিজেন মেডিকেল রিসোর্ট ‘অবসর’-এ বিশেষ ছাড় পাবেন।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের মহা-ব্যবস্থাপক ইমতিয়াজ হোসেন। বিজ্ঞপ্তি
