ভারতের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত শাহরুখ খান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য প্রথমবারের মতো ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন তামিলনাড়ুর ব্যাটার শাহরুখ খান। অন্তর্ভুক্ত করা হয়েছে ঈশান কিষাণকেও।

সিরিজের প্রথম ওয়ানডে হবে রবিবার দুপুর ২টায়, আহমেদাবাদে।

মূলত তামিলনাড়ু সতীর্থ আর সাই কিশোরের সঙ্গে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন শাহরুখ। তবে ভারতের মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এই ২৬ বছর বয়সী ব্যাটারকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে ভারতের সাদা-বলের অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন, কিষাণকে নিয়ে ওপেনিংয়ে নামবেন তিনি। কভিড আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনুপস্থিত টিম ইন্ডিয়ার অন্য দুই ওপেনার শিখর ধাওয়ান ও ‍রুতুরাজ গাইকওয়ার্ড। আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল রিজার্ভ ব্যাটার হিসেবে থাকলেও তিনি এখন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।

ভারতের প্রথম ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজুবেন্দ্র চাহার, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণ, আভাস খান, ঈশান কিষাণ, শাহরুখ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত