পশুর নদীতে নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ এএম

মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৮ দিন পর জেলে বিধানের লাশ উদ্ধার হয়েছে।

স্থানীয়দের খবরে রবিবার সকালে পুলিশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকার চর থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে দাসেরখন্ড এলাকার বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে রওনা হন।

ওই রাতেই পশুর নদীর হারবাড়িয়া এলাকার বয়ার সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তখন জেলে বিপ্র সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান।

ঘটনার ৮ দিন পর বিধানের লাশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকায় চরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশে খবর দেয়ার পর সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত