সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। একইসঙ্গে মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমরান মোল্লা এ আদেশ দেন। মামলার বাদী ও আইনজীবী এ কে এম ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শামসুর রহমানের আদালতে মামলার আবেদনটি করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক।
এ প্রসঙ্গে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্যে জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে।’
