তিন বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

গত ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত গত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে পেশকৃত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আরও ৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এবং সংশ্লিষ্ট অন্যরা সচিবালয় থেকে সভায় অংশ নেন।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।’

গত ২০১৯ সালের মন্ত্রিসভায় নেওয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টির (৯৭.২৯%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

আর ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

এছাড়া ২০২১ সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩%) বাস্তবায়িত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত