নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে : জিএম কাদের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ এএম

নির্বাচন কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘অনুসন্ধান কমিটির চিঠি পেলেই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে। আমরা চাই যোগ্য, নিরপেক্ষ ও গ্রহযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের এক বিশেষ সভায় এসব  কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত