এ পর্যন্ত করোনার টিকা কিনতে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিদেশ থেকে করোনার টিকা কেনার জন্য এখন পর্যন্ত সরকারের ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে আমরা সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ইতিমধ্যে প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি ও শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে। বাকি ১০ কোটি টিকা হাতে আছে। শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করব পরে সিদ্ধান্ত হবে।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
