সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪১ এএম

সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুর পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যাবতীয় কার্যক্রম বেআইনি ও অকার্যকর ঘোষণা চেয়ে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ জি এম নাজমুল সাদাতের আদালতে মামলাটি করেন সুপ্রিম কোর্ট বারের সদস্য ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৪ ফেব্রুয়ারি বিবাদীদের জবাব দাখিল করতে সমন জারি করেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

বিবাদীরা হলেনবারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি জালাল উদ্দিন ও মোহাম্মদ শফিক উল্লাহ, ট্রেজারার ডা. জাফর ইকবাল, সহসম্পাদক সাফায়াতা সুলতানা রুমী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত