বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩০ পিএম

নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা। 

এরপর বেলা ২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র‌্যালি বের হয়ে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে একাডেমিক ভবনের সামনে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বশেমুরবিপ্রবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, আমি প্রত্যাশা করি সাংবাদিক সমিতির প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সেগুলো সংশোধন অবশ্যই প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভালো দিক এবং শিক্ষক-শিক্ষার্থীদের অর্জনও তুলে ধরতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত