দুবাইয়ে রেস্টুরেন্ট খুলছেন আফ্রিদি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৩ এএম

ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়ানোর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামতে যাচ্ছেন। শিগগিরই তার নিজের রেস্টুরেন্ট লঞ্চ হবে। আফ্রিদি নিজেই এই খবর দিয়েছেন।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আফ্রিদি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে শেফের বেশে দেখা যায়। টমেটো কাটতে ও বোলিংয়ের আগে যেভাবে বল ঘুরাতেন, সেভাবে টমেটো ঘুরাতে দেখা যায় তাকে।

কয়েক সেকেন্ডের ভিডিওটি শেষ হয় একটি লোগো প্রদর্শনীর মধ্য দিয়ে। লোগোটি বলছে আফ্রিদির রেস্টুরেন্টের নাম হতে যাচ্ছে ‘লালা দরবার’।

ভিডিওর ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘বড় ঘোষণার খুব কাছে। শিগগিরই প্রকাশ হবে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর, আফ্রিদি ‘লালা দরবার’ নামে দুবাইয়ে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছেন। স্থানীয়দের নিজেদের খাবার খাওয়ানোই মূল লক্ষ্য তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত