সাবেক বিচারপতি ও তার ছেলের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১১ এএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন ও তার ছেলে মো. ফয়সাল আবেদীনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক গোলাম মাওলা আদালতে চার্জশিট দাখিল করবেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ২১ জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিচারপতি জয়নুলের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিলের অনুমোদনের সুপারিশ তুলে ধরে কমিশনে প্রতিবেদন জমা দেন। পরে কমিশন প্রতিবেদন পর্যালোচনা করে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত