নতুন ১৪ পারমাণবিক চুল্লি বানাবে ফ্রান্স

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পিএম

ফ্রান্সের পারমাণবিক শিল্পে নব জাগরণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নতুন করে ১৪টি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। তার দাবি, এতে দেশটির জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং ২০৫০ সাল নাগাদ ফ্রান্সকে কার্বন নিরপেক্ষ দেশ বানাবে। পূর্বাঞ্চলীয় শিল্প শহর বেলফোর্টে ফ্রান্সের প্রাযুক্তিক পরাক্রমের প্রশংসা করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘দেশের জন্য যা প্রয়োজন; তা হলো ফ্রান্সের পারমাণবিক শিল্পের পুনর্জন্ম।’

ফ্রান্সে বিদ্যুতের চাহিদার ৭০ শতাংশ আসে পারমাণবিক জ্বালানি থেকে। এছাড়া ১৯৭০-এর দশক থেকেই ফরাসি অর্থনীতির মূল চালিকাশক্তি কম মূল্যের পারমাণবিক শক্তি। তবে পুরনো মডেলের চুল্লি প্রতিস্থাপন করে নতুন প্রজন্মের চুল্লি স্থাপন নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি ঘিরেই এই বিতর্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত