রাঙ্গুনিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১ জনের মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত মোহাম্মদ ইউসুফ আলী (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবু তৈয়বের বড় ভাই। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রতিবন্ধী সদস্য প্রার্থী নিয়ে বিরোধের জেরে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্বৃত্তরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, সন্ত্রাসী হামলার ঘটনার ব্যাপারে ৬ ফেব্রুয়ারি ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে থানায় মামলা করেছেন। মোহাম্মদ মামুন (৩২) ও আবু বক্কর (২৮) নামে মামলার দুই আসামিকে ওই দিন গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের মৃত্যুতে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত