বিনা রিং, বিনা অপারেশনে হৃদ্‌রোগ প্রতিরোধ নিয়ে সেমিনার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬ পিএম

বিনা রিং, বিনা অপারেশনে হৃদ্‌রোগ প্রতিরোধ ও প্রতিকারের ৩০০তম ‘ফ্রি সাপ্তাহিক হার্ট সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের উদ্যোগে শনিবার রাজধানীতে সাওল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে উপমহাদেশের কিংবদন্তি হৃদ্‌রোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় (এমডি) ভারতের দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাওল বাংলাদেশের অগ্রযাত্রাকে অভিনন্দন জানান।

বাংলাদেশের জনগণ এবং সাওল বাংলাদেশে চিকিৎসাসেবা নেওয়া মানুষ, সাওলের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।

সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের চেয়ারম্যান কবি মোহন রায়হানের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হয় ৩০০তম সাওল হার্ট সেমিনার।

সাওলের উপদেষ্টা ও সাওল চিকিৎসায় হৃদ্‌রোগ থেকে সুস্থ থাকা জাতীয় সংসদের তিনবারের সাবেক এমপি নূরুল ইসলাম মণি, সরকারের হেলথ ইকোনমিক ইউনিটের ন্যাশনাল কনসালট্যান্ট সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার এবং রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তারা বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাদের অপারেশনের পরামর্শ দেওয়া হলেও অপারেশন না করে সাওল চিকিৎসাপদ্ধতিতে তারা সম্পূর্ণ সুস্থ আছেন বছরের পর বছর।

বক্তারা বলেন, সাওল সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসায় আমরা নিজেরা ভালো হয়ে আরও বহু মানুষকে পাঠিয়েছি, নিয়ে এসেছি এবং তারাও ভালো আছেন।

নানা শ্রেণি-পেশার প্রায় একশ’ নারী-পুরুষ এই সেমিনারে অংশ নেন। আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ৩০১তম সেমিনার অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত