টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৫১ জন ছাত্র অংশ নেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে সবাই জিপিএ-৫ পেয়েছে। প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন নুর-ই-আলম বলেন, কলেজের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। করোনাকালীনও তাদের পড়াশোনায় কোনো ঘাটতি ছিল না। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।
