সোহেল চৌধুরী হত্যা মামলার নথি গায়েব, তদন্ত কমিটি গঠন প্রশ্নে রুল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ এএম

২৩ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি গায়েবের অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। গতকাল সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২সহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ মামলার দ্রুত বিচার এবং নথি গায়েবের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত ৭ ফেব্রুয়ারি রিট আবেদনটি করেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত