ময়মনসিংহে পিকনিকের গাড়ি উল্টে ১৩ কিশোর আহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে সড়কে পিকনিকের পিকআপ উল্টে ১৩ কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গৌরীপুরের শিবপুর নামক এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

আহতরা হলেন- নূর ইসলাম (১৮), মো. হুমায়ন কবির (১৮), কামরুল ইসলাম (২০), রেজাউল মিয়া (১৫), (১৭), শাকিল, শাহীন (১৭), অপু মিয়া (১৭), জাকারিয়া (১৬), আশিক (১৫), আবু রায়হান (১৭), রুবেল (২০), আবু সাইদ (২০) ও ইটনু মিয়া (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, ঈশ্বরগঞ্জ থেকে একটি পিকআপে করে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর জেলা সদরের দিকে আসছিল। দুটি বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে গান বাজিয়ে তারা হুল্লোড় ও নাচানাচি করছিল। গাড়িটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের শিবপুর নামক স্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরীপুর থানার ওসি আলী খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি। আহতরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত