জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

‘গোর’ আর ‘বিশ্বসুন্দরী’র জয়জয়কার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৯ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে দেখা গেছে ২০২০ সালে ২৭ শাখায় ২৮ শিল্পী এ পুরস্কার পেয়েছেন।

এবার আজীবন সম্মাননা পাবেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। ১১ শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি ‘গোর’। 

যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও  ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। 

শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।

শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান। শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে কনা ও কোনাল। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার ইমরান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান।

image

এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিতরা হলেন- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেমের অভ্যুদয়; শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র): ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র): অপর্ণা ঘোষ (গণ্ডি); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: শাহাদৎ হোসেন বাধন (আড়ং); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ কাহিনিকার: গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: ফাখরুল আরেফীন খান (গণ্ডি); শ্রেষ্ঠ সম্পাদক: শরিফুল ইসলাম (গোর); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ (গোর); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যৌথভাবে: পংকজ পালিত, মাহবুব উল্লাহ (গোর); শ্রেষ্ঠ শব্দগ্রাহক: কাজী সেলিম আহম্মেদ (গোর); শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: এনামতারা বেগম (গোর);
শ্রেষ্ঠ মেক আপম্যান: মোহাম্মদ আলী বাবুল (গোর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত